Toneysoft Blog

*We are Inspire Our Technology,* Blogging, Tutorial,Download,Widget,Windows phone android Apps,Web design,Seo, Outsourcing,Antivirus ...

Latest Post Toneysoft blog:

Featured post

How to get 1000 up Visitor per video on your Youtube channel Make Money part 2

How to get 1000 up Visitor per vidos On your You Tube Visitor and And Money Money Hidden Tips Toneysoft :  উপরের টাইটেল দেখে হইত বুজ...

more awesome post in below Showing posts with label Education News. Show all postsLevel!
Showing posts with label Education News. Show all posts

শিক্ষা মানসম্মত না হলেই উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষকদের বদলি

শিক্ষা মানসম্মত না হলেই উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ 

শিক্ষকদের বদলি





সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদান মান মানসম্মত না হলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষকদের অন্যত্র বদলির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তাছাড়া বিদ্যালয়ের শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের তাগিদ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতির কার্যক্রম বাস্তবায়নের তাগিদ দেয়া হয়।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২৬তম বৈঠকে এ তাগিদ দেয়া হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশ নেন।
পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নতুন জাতীয়করণকৃত স্কুলের শিক্ষার মানে সমতা আনার সুপারিশ করা হয়। এজন্য শিক্ষক সমন্বয়ের উদ্দেশ্যে জনস্বার্থে শিক্ষকদের আন্তঃবদলির কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়।
বৈঠকে সারা দেশের সকল উপজেলাকে স্কুল ফিডিং কার্যক্রমের অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া গতিশীল করার সুপারিশ করা হয়।
কমিটি নব-নিয়োগকৃত শিক্ষকদেরকে যেসকল বিদ্যালয়ে শিক্ষকসল্পতা বেশি সেসকল বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক পদায়নের জোর সুপারিশ করে। তাছাড়া, প্রথমিক শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকদের অধিকতর যত্নবান হওয়ার সুপারিশ করে।

কমিটি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য পৃথকভাবে বিজ্ঞপ্তি প্রদানের সুপারিশ করে।
বৈঠকে মৌলিক স্বাক্ষরতা দান সম্পর্কিত ৪৫২ কোটি টাকার প্রকল্পের কাজ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় শিক্ষিত বেকার, প্রশাসনের প্রতিনিধি এবং জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে বাস্তবায়নের সুপারিশ করা হয়। তাছাড়া, গণশিক্ষা কার্যক্রম বেগবান করার সুপারিশ করা হয়।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন খালিদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Copyright © 2015 Toneysoft Blog All Right Reserved
^